বেনাপোলে ইয়াবাসহ আটক ২

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৪

যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মনির হোসেন (২২) ও ফাতেমা বেগম (৫০) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।

আটক আসামি মনির হোসেন চট্রগ্রামের কোতোয়ালি থানার মোজজাটেক গ্রামের শফিকের ছেলে ও ফাতেমা বেগম যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃত শহিদুল মিস্ত্রির স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোল দিঘিরপাড় এলাকায় বিপুল পরিমাণ মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ভক্ত জাগো নিউজকে জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।

জামাল হোসেন/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।