ফতুল্লায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড


প্রকাশিত: ০৯:২৯ এএম, ১১ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জেরর ফতুল্লায় মোখলেছুর রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মোখলেছ ফতুল্লার গাবতলীর সানী মিয়ার বাড়ির ভাড়াটিয়া মতিনের ছেলে।

নাহিদা বারিক জাগো নিউজকে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম থানার চাঁদমারী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে এসিল্যান্ড অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোখলেছুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়িয়ে দেয়া হয়।

সাহাদাত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।