আদমজী ইপিজেডে বৈদ্যুতিক বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৮ এপ্রিল ২০১৬

আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস নামক নির্মাণাধীন কারখানায় কাজ করার সময় বৈদ্যুতিক বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন এ সময় আরো আহত হয়েছেন আরো চারজন শ্রমিক।  সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আদমজী ইপিজেডে অনন্ত অ্যাপারেলস এর নির্মাণাধীন কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। বিদ্যুতের ওয়েল্ডিং করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক মাসুদ মিয়া (৩০) ও শাহাদাত হোসেন (১৮) দগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে বিকট শব্দের পর অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় আরো চার শ্রমিক আহত হন। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

হোসেন চিশতী সিপলু/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।