ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০৩ জুন ২০২৪
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে মো. জুনায়েদ (৬) নামে এক শিশু মারা গেছে। উপজেলা সদরের উত্তর আরিফাইল গ্রামে সোমবার দুপুরে (৩ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

জুনায়েদ ওই এলাকার মো. হারুণ মিয়ার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জাগো নিউজকে জানান, গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায় জুনায়েদ। এসময় সবার অগোচরেই সে ডুবে যায়। এক পর্যায়ে পানিতে মরদেহ ভেসে উঠলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবুল হাসনাত মো. রাফি/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।