ইসরায়েলে রকেট হামলা ইরানের, পশ্চিম জেরুজালেমে মুহুর্মুহু বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ এএম, ০২ মার্চ ২০২৬
ইসরায়েল-মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান/ ছবি- এএফপি

ইসরায়েলের জেরুজালেম শহরে রকেট হামলা চালিয়েছে ইরান। এছাড়া পশ্চিম জেরুজালেমে ধারাবাহিক বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শনাক্ত করা হয়েছে। হুমকি রোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একজন সংবাদদাতা জানিয়েছেন, একটি ইরানি রকেট সরাসরি জেরুজালেম শহরে আঘাত হেনেছে।

এ অবস্থায় জনগণকে শেল্টারে বা আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

সূত্র: আল-জাজিরা

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।