টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করেছে নারী-পুরুষ ও শিশুসহ ৩৬ রোহিঙ্গা। পরে বিজিবি তাদের হেফাজতে নিয়েছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সাবরাংয়ের মুন্ডার ডেইলঘাট এলাকা দিয়ে প্রবেশ করেন তারা।

জানা গেছে, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হেফাজতে থাকা রোহিঙ্গাদের মধ্যে পাঁচ নারী ১০ শিশু ২১ পুরুষ রয়েছে। তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফের মো. সেলিম মেম্বার বলেন, মেরিন ড্রাইভের মুন্ডার ডেইলঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এহসান উদ্দিন বলেন, দুপুরে দিকে মেরিন ড্রাইভ টেকনাফ মুন্ডার ডেইলে রোহিঙ্গা অনুপ্রবেশে করলে বিজিবি তাদের হেফাজতে নেয়।

টেকনাফ-২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের প্রতিহত করা হবে।

জাহাঙ্গীর আলম/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।