৫ মণের ‘পাখি মাছ’ মাত্র ১৫ হাজারে বিক্রি

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১০ জানুয়ারি ২০২৫
কক্সবাজারের টেকনাফে সাগরে জেলের জালে ধরা পড়েছে পাঁচ মণ ওজনের ‘পাখি মাছ’

কক্সবাজারের টেকনাফে সাগরে জেলের জালে ধরা পড়েছে পাঁচ মণ ওজনের ‘পাখি মাছ’। মাছটি দেখতে ঘাটের ফিশারিতে ভিড় জমান পর্যটক ও স্থানীয়রা।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে বিক্রির জন্য মাছটি নিয়ে আসেন জেলেরা।

বিষয়টি নিশ্চিত করে ট্রলারের মালিক মোহাম্মদ রফিক জানান, এসব মাছের দাম কম। ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

৫ মণের ‘পাখি মাছ’ মাত্র ১৫ হাজারে বিক্রি

ট্রলারের মাঝি জিয়াবুল হক বলেন, দুদিন আগে ‘এফবি রফিক’ নামের একটি ট্রলার নিয়ে ১৫ জেলেসহ গভীর সাগরে মাছ শিকারে যাই। বৃহস্পতিবার সেন্টমার্টিন সংলগ্ন সাগরে জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে বিশাল এই পাখি মাছটি ধরা পড়ে। তবে এ মাছের চাহিদা না থাকায় দাম কম পেয়েছেন। সুলতান আহমদ নামের এক ব্যবসায়ী মাছটি ১৫ হাজার টাকায় কিনে নিয়েছেন।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। এদের ওজন পাঁচ মণেরও বেশি হয়ে থাকে। সাগরে গভীরে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না। মাছগুলো দ্রুতগতির। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটে চলে। খেতে খুব সুস্বাদু।

জাহাঙ্গীর আলম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।