নীলফামারীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৪


প্রকাশিত: ০৭:২৪ এএম, ১৮ মে ২০১৬

নীলফামারীর জেলার ৬টি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত ও মামলার পলাতক ৩৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র মতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন পলাতক ছিল। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জাগো নিউজকে জানান পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জাহেদুল ইসলাম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।