পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় বছর শুরু


প্রকাশিত: ০৬:০৩ এএম, ০১ জানুয়ারি ২০১৫

নতুন বছরের প্রথম কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় বেলা সাড়ে ১১টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০০ পয়েন্টে।

এসময় লেনদেন হয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৪২ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

অন্যদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৯১ পয়েন্টে। এসময় লেনদেন হওয়া ১২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৩৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির। প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।