ছয় মাসে এডিপি বাস্তবায়ন সাড়ে ১৭ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করা হয়েছে

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মাত্র ১৭ দশমিক ৫৪ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে এটি সর্বনিম্ন।

সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) অর্থবছরের প্রথম ছয় মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এ তথ্য উঠে এসেছে।

একই সময়ে ২০২৪-২৫ অর্থছরে ১৭ দশমিক ৯৭, ২০২৩-২৪ অর্থবছরে ২২ দশমিক ৪৮, ২০২২-২৩ অর্থবছরে ২৩ দশমিক ৫৩ ও ২০২১-২২ অর্থবছরে ২৪ দশমিক শূন্য ৬ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল।

শুধু বাস্তবায়নের হার কম নয়, টাকার অঙ্কেও খরচ কমেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৮ হাজার কোটি টাকার বেশি কম খরচ হয়েছে। গত জুলাই-ডিসেম্বর সময়ে এডিপি ব্যয় ছিল ৪১ হাজার ৮৭৭ কোটি টাকা। গতবার একই সময়ে ৫০ হাজার ২ কোটি টাকা খরচ হয়েছিল।

আরও পড়ুন
শুল্কছাড়ের পরেও চড়া খেজুরের দাম 
৪৫০ ট্রাকে মিলবে টিসিবির পণ্য, ছোলা ৬০ ও খেজুর বিক্রি হবে ১৬০ টাকায় 

চলতি অর্থবছরে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। গত সোমবার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পসহ এডিপির আকার কমিয়ে ২ লাখ ৮ হাজার ৯৫৩ কোটি টাকা করা হয়।

আইএমএইডি সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত প্রথম ছয় মাসের হিসাবে ১৮ থেকে ২৪ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। এবার তা সাড়ে ১৭ শতাংশে নেমে এলো।

২০২৫-২৬ অর্থবছরে মোট বরাদ্দ ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এক হাজার ১৯৮ প্রকল্পে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

এমওএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।