লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের প্রসপেক্টার অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৩ মার্চ ২০২৬

‘লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ড’ নামের একটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভায় সভাপতিত্বে করেন।

বিএসইসি’র মুখপাত্র জানান, লংকাবাংলা ফিক্সড ইনকাম ফান্ডের লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তা হিসেবে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ২ কোটি ৫০ লাখ টাকা দেবে।

বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। যা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। আর ট্রাস্টি হিমেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং কাস্টডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি রয়েছে।

এমএএস/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।