রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন ১০টা-১টা ৫৫ মিনিট পর্যন্ত 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৪ এপ্রিল ২০২৬
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)/ফাইল ছবি 

দেশের শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত।

শনিবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই সিদ্ধান্ত নিয়েছে। 

নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। এরপর ১টা ৫৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

এমএএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।