বাংলা একাডেমিতে হবে বৈশাখী মেলা, স্টলের জন্য আবেদন চেয়েছে বিসিক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৬

ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে এবারও বৈশাখী মেলা হবে। বাংলা একাডেমি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) যৌথ উদ্যোগে এই মেলা হবে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত।

‘বৈশাখী মেলা-১৪৩৩’-এ ১৩০টির মতো স্টল থাকবে। স্টলগুলোর জন্য আগ্রহী কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের কাছ থেকে ৭ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র দেওয়ার আহ্বান জানিয়েছে বিসিক। আবেদনপত্র বিসিকের ওয়েবসাইটেও পাওয়া যাবে।

আবেদনপত্রের সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। এর মধ্যে রয়েছে ছবি, জাতীয় পরিচয়পত্র, ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন), প্রযোজ্য ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ও বিসিক নিবন্ধন। বিসিক নিবন্ধিত হলে স্টল ফি চার হাজার ৯০০ টাকা, অন্যথায় সাত হাজার টাকা।

বাংলা একাডেমিতে হবে বৈশাখী মেলা, স্টলের জন্য আবেদন চেয়েছে বিসিক

আগামী ৬-৮ এপ্রিল আবেদনকারী উদ্যোক্তাদের পণ্যের মান যাচাই ও বাছাই করা হবে। এরপর শুধু ‘নির্বাচিত’ উদ্যোক্তাদের ১৩ এপ্রিলের মধ্যে পে-অর্ডার জমা দিতে হবে।

এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।