অস্থিরতায় বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

দেশে বেড়েছে খাদ্য মূল্যস্ফীতি। রাজনৈতিক অস্থিরতার কারণে খাদ্যপণ্য সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় এ মূল্যস্ফীতি বেড়েছে। সার্বিকভাবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও জানুয়ারিতে খাদ্য মূল্যস্ফীতির হার বেড়ে দাড়িয়েছে ৬ দশমিক ০৭ শতাংশে। ডিসেম্বরে  ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।

মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরস্থ এনইসি সমম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এই তথ্য প্রকাশ করেন।

বিবিএস’র তথ্য অনুযায়ী দেশে এখন সার্বিক মূল্যস্ফীতি ৬ দশমিক ০৪ শতাংশ। গ্রামে খাদ্যমূল্যস্ফীতি ৫ দশমিক ৭৯ শতাংশ। আর শহরে ৬ দশমিক ৬৯ শতাংশ।

মন্ত্রী জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে পণ্য সরবরাহ বাধাগ্রস্থ হওয়ায় জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমেছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।