পাঁচ দিন পর বাড়লো সূচক


প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পাঁচ কার্যদিবস দরপতনের পর মঙ্গলবার সূচক বেড়েছে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। কিন্তু সূচক বাড়লেও আগের দিনের চেয়ে টাকায় লেনদেন কমেছে ৩২ কোটি টাকা। গত ২৬ জানুয়ারির পর থেকে অব্যাহত দরপতর হচ্ছে পুঁজিবাজারে।

ডিএসইতে মঙ্গলবার দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২০৬টির দাম বেড়েছে, কমেছে ৫৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারের।

মঙ্গলবার ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ১৯৪ কোটি ৫২ লাখ টাকা। যা গত দিনের চেয়ে ৩২ কোটি টাকা কম। গত দিন লেনদেন হয়েছিল ২২৬ কোটি টাকা।

অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৪৩ পয়েন্টে। সিএসইতে মোট ২২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৭কোটি ৩৯ লাখ টাকার।

এসআই/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।