মূল্য সূচক বেড়েছে সামান্য
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ও লেনেদেন সামান্য বেড়েছে। দিনশেষে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৮ তে অবস্থান করছে।
এসময় লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪৩টির দাম বেড়েছে, কমেছে ১০৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার।
বুধবার ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ২০৩ কোটি ৭৯ লাখ টাকা। যা গত দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি। গত দিন লেনদেন হয়েছিল ১৯৪ কোটি ৫২ লাখ টাকা।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬৭৮ তে। সিএসইতে মোট ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৮১ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৫ লাথ টাকা।যা গত দিনের চেয়ে ২ কোটি টাকা কম। ১৭ কোটি ৩৯ লাখ টাকার।
এসআই/এএইচ/আরআই