ই-টিআইএন নম্বর চেয়েছে যমুনা অয়েল


প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের যমুনা অয়েল শেয়ারহোল্ডাদের কাছ থেকে ১২ সংখ্যার ইলেকট্রনিক কর শনাক্ত নম্বর (ই-টিআইএন) চেয়েছে। ১০ ফেব্রুয়ারির মধ্যে টিআইএন নম্বর পাঠাতে বলা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লভ্যাংশের উপর ৫ শতাংশ কর অব্যাহতি পেতে শেয়ারহোল্ডাদের কাছ থেকে ১২ সংখ্যার টিআইএন চেয়েছে কোম্পানিটি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের সেকশন (১), ক্লস (বি), সাব ক্লস (রর) অনুযায়ী, যেসব বিনিয়োগকারীর ১২ সংখ্যার টিআইএন নম্বর নেই তাদের লভ্যাংশের উপর ১৫ শতাংশ কর দিতে হবে। তবে যাদের ১২ সংখ্যার টিআইএন নম্বর রয়েছে তাদের ১০ শতাংশ দিতে হবে।

বিনিয়োগকারীদের ১২ সংখ্যার টিআইএন নম্বর কোম্পানি সচিব, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, যমুনা ভবন, আগ্রাবাদ সি/এ, চিটাগাং-৪১০০ এই ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

এর আগে ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৯০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক শেয়ার লভ্যাংশ ঘোষণা করে।

এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।