সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ


প্রকাশিত: ১০:১৭ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও দিনশেষে নিম্নমূখী প্রবণতা লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ।

রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে লেনদেন হয়েছে ২৬৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৬১ কোটি টাকা বা ২৩ শতাংশ কম। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩২৫ কোটি টাকা।  

এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১০ পয়েন্ট কমে চার হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৩৯টির দাম বেড়েছে, কমেছে ১৩১ টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে একই দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯৬৭ পয়েন্টে। সিএসইতে মোট ২৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১১৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি টাকার।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।