শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার
নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
পণ্য জীবাণুমুক্তকরণ সেবা বন্ধ, কমেছে মসলা রপ্তানি
টানা ৮ মাস কমার পর এপ্রিলে বেড়েছে রপ্তানি আয়
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ প্রস্তাবটি উপস্থাপন করেছে জানিয়ে এতে বলা হয়, ‘এইচএস কোড-৮৭০২.৪০.০০ এর আওতায় কমপক্ষে ১৭ সিট আসন বিশিষ্ট সম্পূর্ণ নতুন ইলেকট্রিক বাস শিক্ষার্থী পরিবহন ছাড়া অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের উদ্দেশ্যে আমদানির ক্ষেত্রে কতিপয় শর্তসাপেক্ষে মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৫ শতাংশ বহাল রেখে অর্থ্যাৎ মোট করভার ১৫ শতাংশ বহাল রেখে এ সংক্রান্ত সমুদয় কাস্টমস ডিউটি (সিডি), রেগুলেটরি ডিউটি (আরডি), সম্পূরক শুল্ক (এসডি) (যদি থাকে), আগাম কর (এটি) ও অগ্রিম আয়কর (এআইটি) অব্যাহতি প্রদান এবং এমন সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত রেখে প্রজ্ঞাপন জারি করা হবে।’
একই সঙ্গে ৫ টন বা এর বেশি ধারণক্ষমতা-সম্পন্ন ট্রাকের ক্ষেত্রেও এমন প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরএমএম/কেএসআর