এনসিসিবিএলের লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ইউনিট হোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছর থেকে কোম্পানির মুনাফা হয়েছে ৩ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা এবং ইউনিট প্রতি আয় হয়েছে ৩২ পয়সা। ফান্ডের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।