সোমবার বেক্সিমকোর পর্ষদ সভা


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ২৩ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) পরিচালনা পর্ষদের বোর্ড সভা ২৭ এপ্রিল, সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সভায় প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সাথে সভায় আসতে পারে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা।

২০১৩ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিলশেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৬৬ পয়সা।

উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআই/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।