এইচএসবিসি ব্যাংকের ওয়েবসাইটে পর্ন!
ব্যাংকিং জায়েন্ট এইচ এস বি সি ব্যাংকের ওয়েবসাইট খুললেই গ্রাহকরা দেখতে পাচ্ছেন পর্ন ভিডিও। মঙ্গলবার সিনভর গ্রাহকেরা এই অভিযোগ তোলার পর শেষমেশ ক্ষমা চাইলেন ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ওয়েবসাইটে কোনওভাবে একটি এক্সটারনাল লিংক ঢুকে যাওয়ার ফলেই এই সমস্যা দেখা দেয়। ওয়েবসাইট হ্যাকের অভিযোগ অবশ্য মানতে চায়নি ব্যাংক কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, “এইচ এস বি সি তার সকল গ্রাহকের কাছে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী।”
অ্যাপেল ডেইলি নিউজপেপারের দাবি, গত সোম ও মঙ্গলবার hsbc.com.hk খুললেই অশ্লীল ভিডিও ও ছবি সমেত একটি পেজ খুলে যাচ্ছে। অনেকে টুইটারে এই ঘটনার ব্যঙ্গ করে লেখেন, এটাই ব্যাংকের নয়া ব্যবসা। ব্রিটিশ ব্যাংকিং সংস্থা অবশ্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, এর জন্য কোনওভাবে এইচ এস বি সি দায়ী নয়।
এআরএস/পিআর