ব্র্যাক ব্যাংক-এর ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৩ এপ্রিল ২০১৫

২০১৪ সালে ব্র্যাক ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সাভারে ব্র্যাক-সিডিএম-এ বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকের ১৬তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়।

বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের চেয়ারম্যান জানান, ২০১৪ সালে ব্যাংক পরিচালন মুনাফা হিসেবে ৬ হাজার ৭৭৪ মিলিয়ন টাকা এবং কর পরবর্তী মুনাফা হিসেবে ২ হাজার ৯২ মিলিয়ন টাকা অর্জন করেছে।

বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যাংকের চেয়ারম্যান, কোম্পানীর প্রতি ধারাবাহিক সহযোগিতা প্রদান করার জন্য সকল শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডার এবং ব্যবস্থাপনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভায় সভাপতিত্ব করেন- ব্র্যাক ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যাংকের পরিচালকবৃন্দ মোহাম্মদ এ. (রুমী) আলী, শিব নারায়ন কৈরী, ড. হাফিজ জি. এ. সিদ্দিকী, জাহিদা ইস্পাহানী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং কোম্পানী সেক্রেটারী রেইস উদ্দীন আহ্মাদ। এছাড়া বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।