কালীগঞ্জে রুপালী ব্যাংকের নয়া শাখা উদ্বোধন


প্রকাশিত: ১২:১০ পিএম, ২১ মে ২০১৫

গাজীপুরের কালীগঞ্জে বাশাইর বাজারে রুপালী ব্যাংকের ৫৪৫ তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এ শাখা উদ্বোধন করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও রুপালী ব্যাংক লি. পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের পরিচালনা পষর্দের পরিচালক অ্যাডভোকেট সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ, উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুর রহিম, আবুল বাশার, ব্যবস্থাপক মুজাহিদুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ।

আব্দুর রহমান আরমান/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।