টানা চার দিন পতন বৃত্তে শেয়ারবাজার


প্রকাশিত: ০৯:১০ এএম, ২৩ জুন ২০১৫

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবারও দেশের উভয় শেয়ারবাজারে দরপতন হয়েছে। দিনশেষে উভয় শেয়ারবাজারে সূচক পতন হয়েছে। কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। এনিয়ে গত ১৮ জুন থেকে টানা চার কার্যদিবস দর পতন হলো পুঁজিবাজারে।

মঙ্গলবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে চার হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৩ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি। গত কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৮০ কোটি টাকা।

এদিন মোট ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর  মধ্যে ১১৪টির দাম বেড়েছে, কমেছে ১৫৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে ৮ হাজার ৪২০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৮টির, কমেছে ১৩৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৫ কোটি  ৮০ লাখ টাকা।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।