হিজড়াদের জন্য সিএসআর করা যাবে


প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৩ জুন ২০১৫

তৃতীয় লিঙ্গের জীবনমান উন্নয়নে সামাজিক দায়বদ্ধতার জন্য এখন থেকে অর্থ ব্যয় করতে পারবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে দুর্নীতি বিরোধী কার্যক্রমের প্রচারণায় অর্থ ব্যয় করা যাবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক আদেশে এ কথা জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গ্রিন ব্যাংকিং ও সিএসআর বিভাগ থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

এতে বলা হয়, তৃতীয় লিঙ্গের জীবনমান উন্নয়নে ব্যয় সিএসআর হিসাবে ধরা হবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্নীতি বিরোধী কার্যক্রমের প্রচারণার অংশ হিসেবে যে অর্থ ব্যয় করবে সেটিও সিএসআর হিসেবে দেখবে বাংলাদেশ ব্যাংক।

এরে আগে হিজড়াদের জন্য এসএমই ঋণ নিশ্চিত করার নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।