ডিএসইতে পিই রেশিও কমেছে


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২৭ জুন ২০১৫

সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ৮৯ শতাংশ কমে ১৫ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৪১ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ১৫ দশমিক ৫৫ পয়েন্টে। অর্থ্যাৎ এক সপ্তাহে পিই রেশিও কমেছে দশমিক ১৪ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঁচদিন লেনদেনের প্রতিদিনিই দরপতন হয়েছে। আর বাজার নেতিবাচক থাকায় বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এতে পিই রেশিও কমে গেছে।

তবে পিই রেশিও ১৫ এর ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। বর্তমানে ব্যাংকসহ বেশ কয়েকটি খাতের পিই রেশিও ১৫ পয়েন্টের নিচে অবস্থান করছে।

সপ্তাহ শেষে খাত ভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩৩ দশমিক ৮ পয়েন্ট, সিরামিক খাতের ৪৫ দশমিক ৭ পয়েন্টে, প্রকৌশল খাতের ২২ দশমিক ৯ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩০ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১৩ দশমিক ৯ পয়েন্ট, সাধারণ বিমা খাতের ১০ দশমিক ৩ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ২২ দশমিক ২ পয়েন্টে, পাট খাতের ১৫৪ দশমিক ৭ পয়েন্ট, বিবিধ খাতের ৩২ দশমিক ৪ পয়েন্ট, এনবিএফআই খাতের ১৫ দশমিক ৪ পয়েন্টে, কাগজ খাতের ৮ দশমিক ৮ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৬ দশমিক ৩ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ৩৬ দশমিক ৩ পয়েন্ট, চামড়া খাতের  ২৩  পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ৩০ দশমিক ৩ পয়েন্ট, বস্ত্র খাতের  ১২ দশমিক ১ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতের ২৫  দশমিক ৫ পয়েন্টে অবস্থান করছে।

এসআই/এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।