ডিএসইর লেনদেন ২০০ কোটির নিচে
সপ্তাহে শেষ কার্যদিবস বুধবার সূচকের পতনে শেষ হয়েছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ২০০ কোটির নিচে নেমে এসেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ১৯১ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১০ কোটি ৭৬ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে ২০২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
দিন শেষে ডিএসইতে ব্রড ইনডেক্স ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮২৩ পয়েন্টে। ডিএসইতে মোট ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৯১ কোটি ৭৫ লাখ টাকার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ২১ পয়েন্টে। সিএসইতে মোট ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৬ কোটি ১৯ লাখ টাকা।
উল্লেখ, আগামীকাল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বড় দিনের ছুটির কারণে উভয় শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে।