অনলাইন ক্লাস সারাদেশে নয়, শুধু মহানগর এলাকায়: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৯ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস নিচ্ছেন একজন শিক্ষিকা/ছবি এআই দিয়ে বানানো

জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে তিনদিন অনলাইন ও তিনদিন অফলাইন বা সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তবে এ নিয়ম সারাদেশের সব স্কুলে নয়, চলবে শুধু মহানগর বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। আগামী সোমবার থেকে নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে কবে অনলাইন, কবে সশরীরে ক্লাস
শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিনদিন অনলাইনে ও তিনদিন অফলাইনে ক্লাস হবে। এটি শুধু মহানগর বা মেট্রোপলিটন এলাকায় হবে। সারাদেশে নয়।

তিনি বলেন, শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই এ অনলাইনে ক্লাস শুরু করবেন। ওয়াইফাইসহ অন্যান্য সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

মেট্রোপলিটন এলাকার যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি, সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সব প্রতিষ্ঠানকে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।

এএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।