অনার্স ১ম বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৫ সালের অনার্স প্রথম বর্ষে ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এই ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষায় ২৯টি অনার্স বিষয়ে সারাদেশে ৬১৯টি কলেজের ২১১টি কেন্দ্রে নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নসহ দুই লাখ ৭৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ নেয়। এবার পাসের হার ৯০.১১।
ফলাফল SMS এর মাধ্যমে যে কোনো মোবাইল Message অপশনে গিয়ে nu H1 Roll/Reg. No-১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
আমিনুল ইসলাম/এআরএ/এবিএস