বইমেলায় নোবেলজয়ী জার্মান লেখক হ্যারমান হেসের বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৮ মার্চ ২০২৬
ফাইল ছবি

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে নোবেলজয়ী জার্মান লেখক হ্যারমান হেসের ‘নির্বাচিত বিশ্বসাহিত্য: পাঠ ও গ্রন্থাগার পরিকল্পনা’ বইটি। মূল জার্মান থেকে সরাসরি বাংলায় অনুবাদ করেছেন কবি অহ নওরোজ। প্রকাশনা প্রতিষ্ঠান উজান বইটি প্রকাশ করেছে।

বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে উজানের ১৬২ নম্বর স্টল ছাড়াও কাঁটাবন কনকর্ডে উজানের বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে বইটি। প্রথমদিকের জার্মান সংস্করণের প্রতিচ্ছায়ায় প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম।

বইটি সম্পর্কে অনুবাদক কবি অহ নওরোজ বলেন, ‘বার্লিনের রাস্তায় হাঁটতে হাঁটতে একটি পুরোনো বইয়ের দোকানে ছোট্ট বইটির দেখা পাই। দুদিনের মধ্যে পড়ে ফেলি। বিশ্বসাহিত্যের একটি পাঠাগার তৈরি করলে কোন বই হেসে রাখবেন; সেসব নিয়েই বইটি।’

তিনি বলেন, ‘প্রথম পড়ার পর ভাবি, এ রকম বই বাংলার পাঠকদের বহুদিনের আকাঙ্ক্ষিত। তাই অনুবাদ করে ফেলি। তবে প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার পর কপিরাইট বিষয়ক কিছু জটিলতায় পড়তে হয়েছিল। পরে সেটা সমাধান করা গেছে।’

অহ নওরোজ দীর্ঘদিন ঢাকায় সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ে জার্মান সাহিত্যে অধ্যয়নরত। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে ‘কম্বুরেখপদাবলি’, ‘সান্ধ্যসনেটসমূহ’ উল্লেখযোগ্য।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।