বইমেলায় মোহাম্মদ অংকনের নতুন ৩ বই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৫ মার্চ ২০২৬
ফাইল ছবি

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ লেখক মোহাম্মদ অংকনের নতুন তিনটি বই। বই তিনটি প্রকাশ করছে লেখাচিত্র প্রকাশনী। বইগুলো হলো—কাব্যগ্রন্থ ‘ভালো থেকো তুমি’, উপন্যাস ‘হয়নি বলা ভালোবাসি’ এবং ছোটগল্প ‘জীবনবোধের টুকরো গল্প’।

কবিতা ও উপন্যাসের প্রচ্ছদ করেছেন শফিক মামুন এবং গল্পের বইয়ের প্রচ্ছদ করেছেন আল নোমান। এ নিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা দাঁড়ালো ত্রিশটি।

প্রকাশক জানান, ‘ভালো থেকো তুমি’ এবং ‘জীবনবোধের টুকরো গল্প’ বই দুটি এরই মধ্যে স্টলে পাওয়া যাচ্ছে আর ‘হয়নি বলা ভালোবাসি’ বইটিও খুব শিগগির পাওয়া যাবে। লেখকের সব বই ৩২৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এ ছাড়া অনলাইন বুকশপেও পাওয়া যাচ্ছে।

‘ভালো থেকো তুমি’ বইটির মলাট মূল্য ২২০ টাকা, ‘হয়নি বলা ভালোবাসি’ বইটির মূল্য ৪০০ টাকা এবং ‘জীবনবোধের টুকরো গল্প’ ছোটগল্পগ্রন্থের মূল্য ৩২০ টাকা।

মোহাম্মদ অংকনের জন্ম ও বেড়ে ওঠা নাটোরের সিংড়া উপজেলায়। ‘পাঁপড়ি-করামত আলী পাণ্ডুলিপি পুরস্কার’; ‘লিখিয়ে পাণ্ডুলিপি পুরস্কার’; ‘প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার’সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা আছে লেখকের ঝুলিতে।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।