দোলন আর্ট এক্সিবিশনের পুরস্কার বিতরণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:১০ পিএম, ১০ মে ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু-কিশোরদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পচর্চাকে উৎসাহিত করতে শিশু-কিশোরদের জনপ্রিয় পত্রিকা দোলনের আয়োজনে অনুষ্ঠিত হলো ‌‘দোলন আর্ট এক্সিবিশন-২০২৬’-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। ৯ মে বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এই বর্ণাঢ্য সমাপনী আয়োজিত হয়।

কয়েকদিনব্যাপী চলা এ শিল্প প্রদর্শনীতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেওয়া শিশু-কিশোরদের আঁকা অসংখ্য ছবি দর্শনার্থীদের মুগ্ধ করেছে। শিশুদের শিল্পচর্চা ও সৃজনশীল বিকাশে ‘দোলন আর্ট এক্সিবিশন-২০২৬’ হয়ে উঠেছে শিশুশিল্পীদের জন্য অনন্য মিলনমেলা। অংশগ্রহণকারী শিশুদের চিত্রকর্মে উঠে এসেছে প্রকৃতি, দেশপ্রেম, গ্রামীণ জীবন, স্বপ্ন, কল্পনা ও সমসাময়িক নানা ভাবনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এএইচএম সাখাওয়াত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এএএম কাওসার হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. মো. আজহারুল ইসলাম চঞ্চল এবং দোলনের সম্পাদক কামাল মুস্তাফা।

সমাপনী অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হবে। আয়োজকরা জানান, এ আয়োজন শিশুদের শিল্পচর্চায় আরও উৎসাহিত করবে। ভবিষ্যতে দেশব্যাপী আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে।

দোলন আর্ট এক্সিবিশনে বিজয়ী হয়েছে– ক বিভাগে সায়ান রাদিন, সিহাব আবরার, আজওয়াদ আহমেদ, আয়াস্কা আনাদিল, আওফ আবদান। খ বিভাগে রওশন আরহা, মুহাম্মদ আরিক-উল-হক, মার্সেলিনো আদিত্য বৈদ্য, জান্নাতুল মাওয়া জান, ফারহা মাহবুব নির্ঝর। গ বিভাগে নন্দিনী রানী কর্মকার, জুনাইরা আকতার, সুবাইতা রহমান, আবিদা সুলতানা, নুসাইবা দাহিকা। ঘ বিভাগে মোহাম্মদ ফয়জুল্লাহ, মুস্তাইনা মঞ্জুর, তাসনুভা তাহমিদ।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।