ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র ‘মহাবাণী’ খুঁজছে বাংলা একাডেমি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ০৭ মে ২০২৬
ফাইল ছবি

‘মহাবাণী’ বইটির ২০০৮ সালের আগের কোনো সংস্করণ খুঁজছে বাংলা একাডেমি। ৭ মে দুপুর ২টা ৪১ মিনিটে প্রতিষ্ঠানের ফেসবুক পেজে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

‘হেল্প পোস্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘বাংলা একাডেমি থেকে ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ্ রচনাবলি: চতুর্থ ও পঞ্চম খণ্ড’ শিগগির প্রকাশিত হবে। ওই রচনাবলির চতুর্থ খণ্ডের অন্তর্ভুক্ত ‘মহাবাণী’ বইটির ২০০৮ সালের আগের কোনো সংস্করণ আমাদের কাছে নেই।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নির্ভরযোগ্য সম্পাদনার জন্য আমরা বইটির প্রথম সংস্করণ বা লেখকের জীবদ্দশায় প্রকাশিত কোনো সংস্করণের প্রয়োজন বোধ করছি। এ ধরনের কোনো কপি বা ২০০৮ সালের আগের মুদ্রিত কোনো কপি কারো সংগ্রহে থাকলে তা অনুগ্রহপূর্বক নিম্নোক্ত ঠিকানায় প্রেরণের অনুরোধ জানাই।’

ঠিকানা উল্লেখ করা হয়েছে, ‘ড. একেএম কুতুবউদ্দিন, উপপরিচালক, সংকলন উপবিভাগ, কক্ষ নং ২০২, কবি জসীম উদ্‌দীন ভবন, বাংলা একাডেমি, ঢাকা। মুঠোফোন: ০১৫৫২৪৫২৫৫২ (হোয়াটসঅ্যাপ)।’

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।