বইমেলায় ধুলোর রাজত্ব
বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার প্রথম দিন ছিল ধুলোর রাজত্ব। মেলায় আগত সকলকে এজন্য বেশ ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে শিশুদের জন্য এটি ছিল বেশি ভোগান্তিকর।
এবিষয়ে মিরপুর থেকে বইমেলায় আসা শিশু অভিভাবক সাদিয়া ইসলাম বিরক্ত প্রকাশ করে বলেন, এমনটা যদি চলতে থাকে তাহলে শিশুদের নিয়ে মেলায় আসা সম্ভব হবে না। এতে শিশুরা খুব সহজেই অসুস্থ্য হয়ে পড়বে।
এ ব্যাপারে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ধুলো যাতে কম হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রতিদিনের মেলা শেষে পর্যাপ্ত পরিমাণ পানি ছিটানো হবে।
উল্লেখ্য, বাংলা একাডেমি প্রঙ্গণে মাসব্যাপী অমর একুশে বইমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০১৫ শুরু হয়েছে। রোববার বিকেল ৪টায় বইমেলা ও সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরকে/আরএস/আরআই