জমে উঠেনি লেখক আড্ডা


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

অমর একুশে বইমেলার ৬ষ্ঠ দিনেও জমেনি লেখক আড্ডা। তবে পাঠক আর দর্শনার্থীর সমাগমে জমে উঠতে শুরু করেছে বাংলা একাডেমি প্রঙ্গন।

মেলার তথ্যকেন্দ্রের ঠিক সামনেই লেখকদের জন্য তৈরি হয়েছে আড্ডার চমৎকার একটি চত্বর। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত সেখানে তেমন কোনো লেখককে পাওয়া যায়নি। মেলা মাঠে দেশের অনেক গুণী লেখককে দেখা গেলেও লেখক আড্ডার চত্বরটি যেন খালিই পড়ে ছিল।

এ প্রসঙ্গে তরুণ গল্পকার ইকবাল খন্দকার বলেন, লেখক আড্ডার চত্বরে কেন লেখকরা বসছেন না সেটা তো বলতে পারব না। তবে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি মেলাতে ঘুরে বেড়াতেই পছন্দ করি। এক জায়গায় বসে আড্ডা দিতে ভাল লাগে না। সবাই এখানে এসে বসে থাকবে এটা আমি আশাও করি না।

কবি কাদের বাবু বলেন, বাংলা একডেমিকে ধন্যবাদ লেখকদের জন্য আলাদা একটি জায়গা দিয়েছেন। সেখানে আড্ডা হতে পারে। তবে আড্ডা তো স্থান-কাল বুঝে জমে না। আড্ডার আলাদা একটা শক্তি আছে। সেটা নিজের মতোই যেকোনো স্থানে হতে পারে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।