ছুটির দিনে জমজমাট মেলা প্রাঙ্গণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:০১ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

অমর একুশে গ্রন্থমেলার আজ শেষ শুক্রবার।  শেষ মুহূর্তে প্রিয় লেখকের বই কিনতে সকাল থেকেই মেলায় ভিড় করতে শুরু করেছেন বই প্রেমীরা।

সকাল ১১টায় খুলে দেয়া হয় বইমেলার গেইট।  এসময়, শিশু কর্ণারকে ঘিরে শিশু-কিশোরদের ভিড় লক্ষ্য করা যায়।  শিশুতোষ উপন্যাস ও গল্প বই কিনতে দেখা যায় শিশুদের।  মেলার প্রথম দিকে ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যা বেশি হলেও শেষ মুহুর্তে এসে ক্রেতার সংখ্যা বেড়েছে।

এই পর্যন্ত মেলায় বই প্রকাশিত হয়েছে প্রায় ৩ হাজার ৩শ` ৮৫টি। মেলায় এসে শিশু-কিশোর ও ক্রেতা-বিক্রেতারাও বেশ খুশি।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।