‘ছাইয়া ছাইয়া’র তালে নেচে উঠলেন মালাইকা-অর্জুন, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৭ আগস্ট ২০২২

প্রেম ছাড়া কিছুই চোখে দেখছেন না মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। আর তাই তো হাজার লোকের মাঝেও প্রেম নিবেদন করছেন এই জুটি। মালাইকা যেন অর্জুন কাপুরের থেকে এ ব্যাপারে এক ধাপ এগিয়ে। অর্জুনকে কাছে ডেকে হালকা আদর করে উষ্ণতা ছড়ালেন বলিউডের ‘ছাইয়া ছাইয়া’ গার্ল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মালাইকা ও অর্জুন নেচে উঠেছেন ‘দিল সে’ ছবির ‘ছাইয়া ছাইয়া’ গানে। আর নাচের ভঙ্গিমায় ফুটে উঠেছে অর্জুনের প্রতি মালাইকার মিষ্টি আদর।

গত বছর মুম্বাইয়ের বান্দ্রায় ২০ কোটি রুপি দিয়ে চার বেডরুম, কিচেন, ড্রয়িংরুমসহ একটি ফ্ল্যাট কেনেন অর্জুন কাপুর। যেটি একেবারেই মালাইকার আবাসনের পাশেই ছিল। সেই ফ্ল্যাটের বয়স এক বছর না হতেই বিক্রি করে দেন অর্জুন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অর্জুন ১৬ কোটি রুপিতে এই ফ্ল্যাটটি বিক্রি করেছেন। ওই ফ্ল্যাটের দলিলটি ১৯ মে নিবন্ধিত হয়েছিল। অর্জুনের বোন অনশুলা কাপুর বিক্রির সেই নথিতে সইও করেছিলেন। তবে কেন অর্জুন তার ফ্ল্যাট এত কম দামে বিক্রি করলেন তা স্পষ্ট নয়। তবে শোনা যায়, মালাইকার সঙ্গে নাকি সম্পর্কে তিক্ততা এসেছে অর্জুনের। এই ফ্ল্যাটেই নাকি মালাইকার সঙ্গে অর্জুনের থাকার কথা ছিল। নিন্দুকদের কথায় মালাইকার কারণেই নাকি অর্জুন এই ফ্ল্যাটটি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন।

মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন কাপুর। তাদের এই অসম বয়সের প্রেম নিয়ে বলিউডে প্রচুর গুঞ্জন। তবে এসবে একেবারেই কান না দিয়ে চুটিয়ে প্রেম করছেন মালাইকা-অর্জুন। এই তো কিছুদিন আগে প্যারিস ঘুরে আসেন জুটি। ভালোবাসার শহরে চুটিয়ে প্রেম করেছেন তারা। ছবিও আপলোড করেছেন জুটিতে। তার মাঝখানে এই ফ্ল্যাট বিক্রি খবরে ফের যেন ব্রেকআপের গুঞ্জনে পারদ পড়ল। তবে এ বিষয়ে কোনো কথাই বলেননি মালাইকা ও অর্জুন।

 

 
 
 
View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।