স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৮ মার্চ ২০২৬
আরশ খান

জনপ্রিয় অভিনেতা আরশ খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উদ্বেগজনক ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, স্টার হোটেলের কয়েকজন স্টাফ একজন ভোক্তার উপর চেয়ার, প্লেট ও কাঁচের গ্লাস দিয়ে হামলা চালাচ্ছে।

আরশ খান ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘যদি ভোক্তার কোনো দোষ থাকে, তাকে জব্দ করে পুলিশের হাতে সমর্পণ করা যেত। এধরনের সন্ত্রাসী কর্মকান্ড মোটেও কাম্য নয়।’

তিনি আরও উল্লেখ করেন, স্টার হোটেলের সার্ভিসের মান অনেক সময় ভোক্তাদের জন্য হতাশাজনক হয়। স্টাফদের চোখে-মুখে সব সময় বিরক্তি লেগে থাকে। বড় মানুষ বা বড় অর্ডার না হলে খাবারের রুচি নষ্ট হয়ে যায়।

অভিনেতা আরও বলেন, ‘ভোক্তারা নিজের টাকা দিয়ে খাবার খেতে আসে। স্টার হোটেলের মালিকের বাপের টাকায় খাবারের জন্য আসে না। ভিডিওতে দেখা স্টাফদের যদি পুলিশের কাছে সমর্পণ না করা হয়, তাহলে আমাদের উচিৎ স্টার হোটেল থেকে আর কখনো খাবার না খাওয়া। আর ভোক্তারও যদি দোষ থাকে, প্রমাণসহ তাকে পুলিশের হাতে সমর্পণ করা উচিত।’

ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী এই ঘটনায় হোটেলের কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ দাবি করছেন।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।