ক্যান্সারজয়ীদের সঙ্গে রিচা
আজ বিশ্ব ক্যান্সার দিবস। আর দিনটিকে একজন তারকার মতোই কাটাতে চান বলিউডের পার্শ্বচরিত্রের অভিনেত্রী রিচা চাড্ডা। বাস্তবের ক্যান্সারজয়ীদের সঙ্গে দেখা করার এ সুযোগটাকে একটা সম্মান হিসেবে দেখছেন তিনি।
রিচা বলেছেন, এই নির্ভিক নারীদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এ যুদ্ধে (ক্যান্সার) জয়ী হতে অনেক সাহসের দরকার এবং আমি খুশি যে তাদের সেই প্রচেষ্টাকে উদযাপন করা হচ্ছে। এমন বিনয় তো সত্যিকারের তারকাকেই মানায়!
ক্যান্সারজয়ীদের সঙ্গে দেখা করে রিচা শুনবেন তাদের অপ্রতিরোধ্য শক্তিমত্তার গল্প। দেবেন অনুপ্রেরণামূলক বক্তব্যও। আর জেনে রাখা ভাল যে রিচার এ কাজের নেপথ্যে নেই কোনও ছবির প্রচারণার উদ্দেশ্য।
২০১৩ সালে গ্যাংস অব ওয়াসেপুর ছবিতে সেরা পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার, স্ক্রিন, স্টারডাস্ট, জি সিনে পেয়েছিলেন রিচা।
এমএস