শিশুতোষ ছবিতে ইলিয়াস কাঞ্চন ও চম্পা


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

ইলিয়াস কাঞ্চন-চম্পা আবারও একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ইতোমধ্যে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এক সময়ের জনপ্রিয় এই জুটি। ছবিটির নাম `ঘুড়ি`। পরিচালনা করছেন জাফর ফিরোজ। শিশুতোষ এ ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে ইলিয়াস কাঞ্চন ও চম্পাকে।

চম্পার সঙ্গে অভিনয় প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, চম্পার সঙ্গে শেষ অভিনয় করেছিলাম শাহীন সুমন পরিচালিত `জটিল প্রেম` নামক একটি ছবিতে। সেই ছবিতেও আমরা দম্পতি ছিলাম। তবে এবারের ছবির গল্প অন্য রকম। এখানে একই পরিবারের তিন প্রজন্মকে তুলে ধরা হবে।

চম্পা বলেন, এখন খুব বেছে বেছে কাজ করি। গল্প ও সহশিল্পী পছন্দ না হলে কাজ করি না। ছবিটির গল্প ভালো লেগেছে। এছাড়া ছোটদের জন্য ছবিটি নির্মিত হচ্ছে জেনে আমার আগ্রহ আরও বেড়েছে। আমার বিশ্বাস, সপরিবারে দেখার মতো একটি ছবি আমরা দর্শকদের উপহার দিতে পারবো।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।