বাংলাদেশের ছবিতে কোয়েল


প্রকাশিত: ০৪:০২ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

স্বর্গীয় প্রেম নামে নতুন একটি ছবি নির্মাণ করছেন ওয়াজেদ আলী সুমন। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী। তার বিপরীতে থাকবেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

এ প্রসঙ্গে ওয়াজেদ আলী সুমন বলেন, `স্বর্গীয় প্রেম ছবিতে কোয়েল মল্লিককে নেওয়া হবে। এ ব্যাপারে তার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। এপার বাংলার ছবিতে অভিনয়ের বিষয়টি নিয়ে তিনি ইতিবাচক সাড়াও দিয়েছেন। খুব শিগগিরই কলকাতায় গিয়ে তার সঙ্গে এ ব্যাপারে চূড়ান্ত কথা বলব।`

`স্বর্গীয় প্রেম` ছবির কাজ এ বছরের মাঝামাঝিতে শুরু হবে। চলতি বছরই ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, `কোয়েলের বিষয়টি সুমন ভাই আমাকে জানিয়েছেন। তার মতো একজন জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা আমার সৌভাগ্য বটে।`

বাপ্পী বর্তমানে `সুইটহার্ট` ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। অন্যদিকে গত বছর কোয়েল মলি্লকের তিনটি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হচ্ছে `হাইওয়ে`, `চার` ও `অরুন্ধতী`।

পাশাপাশি গত জানুয়ারিতে তার রবি কিনাগি পরিচালিত `হিরোগিরি` ছবিটি মুক্তি পায়। বর্তমানে কোয়েল আরো কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।