বিশ্বকাপ ক্রিকেট নিয়ে হাবিবের গান (ভিডিও)


প্রকাশিত: ০৪:০৪ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

ক্রিকেট বিশ্বকাপ নিয়ে `চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে` শিরোনামে একটি গান করলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানটি লিখেছেন গ্রে অ্যাডভারটাইজিংয়ের ক্রিয়েটিভ দলের সদস্য আল আমিন ও মেহেদী আনসারী। এর সঙ্গীতায়োজন করেছেন হাবিব নিজেই। এরই মধ্যে গানটির কাজ সম্পন্ন হয়েছে।

গ্রামীণফোনের জন্য গ্রে অ্যাডভারটাইজিংয়ের সহায়তায় গানটি তৈরি করা হয়েছে। সম্মিলিত কণ্ঠে গাওয়া এ গানটিতে হাবিবের সঙ্গে আরো গেয়েছেন শূন্য ব্যান্ডের এমিল ও নেমেসিস ব্যান্ডের জোহাদ।

এ প্রসঙ্গে গ্রে অ্যাডভারটাইজিংয়ের গাউসুল আলম শাওন বলেন, `আমরা এমন একটা গান করতে চেয়েছি, যে গানে সবাই একাত্ম হতে পারবেন। বাংলাদেশ দলের ভালো সময়ে আমরা থাকব, বাংলাদেশ দল খারাপ খেললেও আমরা তাদের সঙ্গে থাকব। এমন একটা ভাবনা নিয়েই গানটি তৈরি হয়েছে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।`

অমিতাভ রেজার পরিচালনায় শিগগিরই গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে বলে জানা গেছে।



এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।