রণবীরকে পছন্দ করেন কারিনা
বলিউডের বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুরের কাছে মেয়ে কারিনার চেয়েও প্রিয় অভিনয়শিল্পী রণবীর কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্যই করেন।
মিডডের খবরের জানা গেছে, কারিনার চাচাতো ভাই রণবীর কাপুর। ২০০৭ সালে বলিউডে পা রেখে একের পর সুপারহিট ছবি উপহার দিয়ে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এমনকি তিনি চাচা রণধীর কাপুরেরও মন জয় করে নিয়েছেন।
শুধু তাই নয়, রণধীর তার ও ঋষি কাপুরের (রণবীরের বাবা) যোগ্য উত্তরসূরি হিসেবে রণবীরকেই নির্বাচন করেছেন। এ প্রসঙ্গে ৬৭ বছর বয়সী রণধীর বলেন, `রণবীর প্রচন্ড মেধাবী একজন অভিনেতা। বর্তমান প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে আমার সবচেয়ে পছন্দের সে। রণবীর কেবল ভালো অভিনেতাই নয়, ব্যক্তিত্বের দিক থেকেও প্রশংসার দাবি রাখে।`
সবমিলিয়ে রণধীর কাপুর মেয়ে কারিনার চেয়েও তাকে একধাপ এগিয়ে রেখেছেন। ভারতের প্রভাবশালী কাপুর পরিবারের সদস্য রণবীর `সাওয়ারিয়া` ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।
এরপর `আজব প্রেম কি গজব কাহানি`, `রকস্টার`, `বরফি`, `ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি`সহ বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন।
এএ