নতুন উপাধি পেলেন জ্যাকি চ্যান


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন অ্যাকশন হিরো জ্যাকি চ্যান। মালয়েশিয়া সরকার তার অভিনয় এবং বিশ্বপরিচিতির জন্য `দাতুক` উপাধিতে ভূষিত করেছেন। তার আসল নাম চ্যান কং স্যাং। সেই নামেই মঞ্চে ডাকা হয় তাকে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনেইয়ে তাকে `দাতুক` নামে বিশেষ এ সম্মান দেওয়া হয়। অনেকে আবার তাকে `দাতো` নামেও ডাকতেন। ফিলিপাইনে একে বলা হয় `দাতু`। `রাশ আওয়ার`, `দ্য স্মিথ`-এর মতো ছবির জন্য জ্যাকি মালয়েশিয়ায় রীতিমতো জনপ্রিয়। বর্তমানে `ড্রাগন বেড` ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত আছেন তিনি।

উল্লেখ্য, শাহরুখ খানকেও মালয়েশিয়ার তরফ থেকে এই উপাধিতে সম্মানিত করা হয়েছিল।

এইচএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।