মন খারাপ ক্যাটরিনার (ভিডিও)
ফেব্রুয়ারির শুরুতেই `ফ্যান্টম` ছবির প্রচারণায় নামার কথা ছিল ক্যাটরিনা কাইফের। সেজন্য সিডিউলের অনেকটা সময় ফাঁকাও রেখেছিলেন তিনি। কবির খান পরিচালিত এ ছবির মুক্তি দেয়ার কথা ছিল এপ্রিলে। কিন্তু মুম্বাই থেকে ফেরার পর ক্যাটকে খারাপ খবরটা দিয়েছেন পরিচালক নিজেই। `ফ্যান্টম`-এর মুক্তির দিন পিছিয়ে আগস্টে নেওয়া হয়েছে।
আর তাই মুক্তি চার মাস পিছিয়ে যাওয়ায় প্রচারণাও বাতিল করা হয়েছে। মন খারাপ করা ছাড়া আর কিছুই করার নেই ক্যাটরিনার। মুক্তির দিন পেছানো হয়েছে অবশ্য কবিরের ইচ্ছাতেই। কারণ ছবির কাহিনীর সঙ্গে সদ্য মুক্তি পাওয়া `বেবি` ছবির গল্পের মিল রয়েছে কিছুটা। দুটি ছবিই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে।
`ফ্যান্টম`-এর মূল চরিত্র ড্যানিয়েল ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারীদের খোঁজে ইউরোপ, আমেরিকা ও পশ্চিম এশিয়ার দেশগুলোতে যায়। আর `বেবি`তেও অনেকটা তেমনই দেখানো হয়েছে। এ ছাড়া দুটি ছবির নায়িকাই সরকারি গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন।
ক্যাটরিনার মন খারাপের আরো একটি কারণ হলো, ২০০৯ সালে কবিরের পরিচালনায় `নিউ ইয়র্ক` ছবির ক্ষেত্রেও এমনটি হয়েছিল। মাত্র দুই মাসের ব্যবধানে মুক্তি পাওয়া `কুরবান` ছবির সঙ্গে কাহিনীর মিল থাকায় দুটি ছবিকেই ব্যর্থতার মুখ দেখতে হয়।
এইচএন/আরআইপি