মীম এবার সাহসী দৃশ্যে (ভিডিও)


প্রকাশিত: ১২:০১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বিদ্যা সিনহা মীমকে শান্ত মীম বলেই সবাই চেনেন। কিন্তু এবার শান্ত মীম বেশ অশান্তই হয়ে উঠলেন।  `সুইটহার্ট` নামের এক চলচ্চিত্রে বিদ্যা সিনহা মীমকে দেখা গেছে সাহসীরুপে।

চলচ্চিত্রটিতে মিমের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক বাপ্পি। নতুন বিষয় হচ্ছে, এ সিনেমার একটি গানের অংশবিশেষ গতকাল ৪ ফেব্রুয়ারি ইউটিউবে ছাড়া হয়েছে। এই টিউবে ভিডিওটি দেখে ভক্তদের চক্ষু ছানাবড়া। মিষ্টি মীম গানটিতে বেশ অন্তরঙ্গ মুহূর্তে সাবলীলতার পরিচয় দিয়েছেন।

গানটির সুর ও সংগীত করেছেন হৃদয় খান। এ গানের বিভিন্ন মুহূর্তে মীমকে বেশ সাহাসীভাবে দেখা গেছে।



এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।