ছবির প্রচারে কলকাতায় রুহি
ছবির প্রচারণার কাজে আজ কলকাতা যাচ্ছেন মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। মহুয়া চক্রবর্তীর `গ্ল্যামার` ছবিটি কলকাতার অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ। এ ছবির নায়িকা চরিত্রে অভিনয় করেছেন রুহি ।
এ প্রসঙ্গে রুহি জানান, সেখানে তিনি কয়েকদিন থাকবেন এবং ছবির প্রচারণা চালাবেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি নিয়ে তিনি দারুণ আশাবাদী।
রুহি জানান, এ ছবির শুটিং চলাকালে কলকাতার আরো কয়েকজন পরিচালকের সঙ্গেও তার কথা হয়েছিল। এবার সফরে সেসব ব্যাপারেও তাদের সঙ্গে চূড়ান্ত কথা বলবেন তিনি। পাশাপাশি শিগগিরই তার দুই বাংলার যৌথ প্রযোজনার একটি ছবিতে কাজ করার কথা রয়েছে। ছবিটি পরিচালনা করবেন রুহির স্বামী মনসুর আলী।
এদিকে ওপার বাংলার পাশাপাশি এপার বাংলায়ও আজ রুহির একটি ছবি মুক্তি পাচ্ছে। ছবির শিরোনাম `জিরো ডিগ্রি`। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মাহফুজ আহমেদ, জয়া আহসান প্রমুখ।
এইচএন/এমএস