আসিফের ফ্যানপেজ ভেরিফাইড
ভেরিফাইড পেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ফেসবুক ফ্যানপেজ। বুধবার তার ফ্যানপেজটি যাচাই-বাছাই করে নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা টিক চিহ্ন দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফলে জনপ্রিয় এ শিল্পীর ফেসবুক ফ্যানপেজটি এখন খুব সহজেই খুঁজে পাওয়া যাবে।
এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, `ফেসবুক কর্তৃপক্ষ আমার ফ্যানপেজটি ভেরিফাইড করেছে। বিষয়টি নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত। এর পেছনে বড় অবদান আমার বন্ধুদের, যারা সবসময় ফেসবুকে আমার সঙ্গী হয়েছেন। আমার নামে ফেসবুকে অসংখ্য ভুয়া পেজ রয়েছে। এর কারণে, মাঝে মধ্যেই ভক্ত-শ্রোতারাও বিপাকে পড়ছেন। এখন ভক্ত-শ্রোতাদের আর বিপাকে পড়তে হবে না। খুব সহজেই তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমিও আমার কাজকর্মের সর্বশেষ তথ্য তাদের জানাতে পারব।`
বর্তমানে আসিফ আকবরের ফেসবুক ফ্যানপেজে লাইকের সংখ্যা প্রায় ৫ লক্ষ ৬৩ হাজার।
এইচএন/এমএস