সেলেনার নতুন প্রেম


প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় আসর গ্র্যামির ৫৭তম আসরের পর্দা উঠবে রোববার। আর সেই অনুষ্ঠানের মঞ্চেই নতুন প্রেমের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিতে চান মার্কিন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। ওই অনুষ্ঠানে নতুন প্রেমিক সঙ্গীত পরিচালক জেডকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিবেন সেলেনা।

হলিউড লাইফ জানায়, ৫৭তম গ্র্যামির রেড কার্পেটে জেডের হাত ধরেই হাঁটবেন এ মার্কিন তারকা। আর এর মধ্য দিয়ে নিজেদের সম্পর্কের বিষয়টি খোলাসা করবেন তারা।

পপ সেনসেশন জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন ২২ বছর বয়সী সেলেনা। কিন্তু বিবার বারবার তাকে ধোঁকা দিয়েছেন। তাই বিবারের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন তিনি। সেলেনার দিনগুলো যখন নিঃসঙ্গতায় কাটছিল, ঠিক তখনই ২৫ বছর বয়সী জেডের সঙ্গে পরিচয় হয় তার। অবশেষে জেডের মধ্যেই নিজের পূর্ণতা খুঁজে পেলেন তিনি। জেডও তাকে প্রেমিকা হিসেবে মেনে নিয়েছেন।

জানা গেছে, ভবিষ্যতে তাদের বিয়ে করারও পরিকল্পনা রয়েছে। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। এদিকে, সেলেনার নতুন প্রেমের ব্যাপারে ইতোমধ্যেই অবগত হয়েছেন বিবার। এ বিষয়ে এখনো তার কোনো মন্তব্য শোনা যায়নি।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।